শ্রীমঙ্গলে ক্রিকেট খেলার জমজমাট আসরের উদ্বোধন

by News Room

শ্রীমঙ্গল সংবাদদাতা:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রিকেট প্লেয়ারস্ এসোসিয়েশন এর আয়োজনে ভিক্টোরিয়া স্কুল মাঠে আজ শুরু হল মুজিব শতবর্ষ উপলক্ষে টেপ টেনিস টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।আজ মঙ্গলবার সকাল ১১ঘটিকার সময় বিভিন্ন ক্লাবের ৪৪টি ক্রিকেট দলের অংশ গ্রহনে টেপ টেনিস টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা শুরু হয়। খেলাটি উদ্বোধন করেন টুর্নামেন্টের উদ্বোধক দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ  ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক।এতে উপস্থিত ছিলেন শ্রীমংগল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।  খেলায় টসে  জিতে প্রথমে ব্যাট হাতে নিয়ে মাঠে নামে থান্ডার এসবি এবং বল হাতে নামে মাঠে নামে গোল্ডেন ক্লাব।

You may also like

Leave a Comment