শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা: মকসুদ ছিলেন গণমানুষের নেতা

by News Room

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট ব্যুরো প্রধান মরহুম সাংবাদিক মকসুদ আহমদ মকসুদের ইন্তেকালে মইয়ারচর পপুলার যুব সংঘের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) রাতে সিলেট সদর উপজেলার স্থানীয় সোনাতুলা বাজারে একটি কমিউনিটি সেন্টারে সহস্রাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, মকসুদ ছিলেন গণমানুষের নেতা। তিনি শুধু সাংবাদিক নন, একজন পরিপূর্ণ সমাজসেবক ও সমাজকর্মী। তিনি আজীবন নিরলসভাবে মানুষের সেবা ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন। মকসুদ আহমদের মৃত্যুর পর দলমত নির্বিশেষে তাঁর সম্পর্কে প্রদত্ত বক্তব্য প্রমাণ করে তিনি ছিলেন সার্বজনীন এক মানুষ।

পপুলার যুব সংঘের সভাপতি মরহুম মকসুদ আহমদের ছোট ভাই মোয়াজ্জিন হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ৬নং টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাসেম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলজার আহমদ হেলাল, সিলেট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা জৈন উদ্দিন, ৮নং কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মনাফ ,শাহ খুররম ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কমর উদ্দিন, আব্দুর রহিম, হাফিজ আবুল কয়েস,সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য মো: আব্দুল হাছিব, ক্লাব সদস্য মোঃ আলমগীর আলম,মরহুমের বড় ছেলে ইহতেছাম আহমদ মাআজ প্রমুখ।

You may also like

Leave a Comment