133
সিলেটের খবর ডেস্ক:একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে কারাগার থেকে বের হয়েছেন তার পরিবারের সদস্যরা। শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে তারা বের হন।
এর আগে বেলা ৪টা ৬ মিনিটে দুইটি সাদা মাইক্রোবাসে করে কারা ফটকে উপস্থিত হন তারা। সাক্ষাতের জন্য তারা এক ঘণ্টা পর্যন্ত সময় পাবেন। ধরে নেয়া হচ্ছে এটিই পরিবারের সঙ্গে কামারুজ্জামানের শেষ সাক্ষাৎ।
শনিবার দুপুরে কামারুজ্জামানের ছেলেকে কারা কর্তৃপক্ষ টেলিফোন করে। তখন বলা হয়, বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে পরিবার সদস্যদের কারাগারে পৌঁছার কথা বলা হয়েছে।
