সিলেটের খবর ডেস্ক:নিশ্চিত মৃত্যু থেকে আর মাত্র কয়েক ঘন্টা দূরে দাঁড়িয়ে রয়েছেন একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দন্ডিত আসামি কামারুজ্জামান। মৃত্যুর আগে নিজ পরিবারের সঙ্গে আবারো সাক্ষাত করার সুযোগ পাচ্ছেন তিনি। ইতিমধ্যে জেলখানায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করছেন কামারুজ্জামান। এদিকে, কামরুজ্জামানের মৃত্যুর আগে শেষ দু’টি ইচ্ছের মধ্যে দুইটিই অপূর্ণই থেকে যাচ্ছে। প্রথম ইচ্ছা ছিল শুক্রবারে ফাঁসি কার্যকর হওয়া, তবে আজ শনিবার ফাঁসি কার্যকর হতে যাচ্ছে। দ্বিতীয় ইচ্ছা কারাগার কর্তৃপক্ষের হাতে গোসল করানো বাদেই পরিবারের কাছে লাশ হস্তান্তর, তবে যেটুকু জানা গেছে গোসল ছাড়া কফিনে ঢুকানোর বিষয়টি নিয়েও কারা কর্তৃপক্ষ আপত্তি আছে। কারা বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করার পর গোসল করিয়ে কাপনের কাপড় পরিয়ে কপিনে ঢুকানো হবে। তারা বললেন, এব্যাপারে কারো ইচ্ছের প্রতি ছাড় দেবে না কারাকর্তৃপক্ষ। কিন্তু কামারুজ্জামানের ইচ্ছা হচ্ছে, মৃত্যুদণ্ড কার্যকরের পর গোসল না করিয়ে শহীদদের মতো দাফনের ব্যবস্থা করা।
কামরুজ্জামানের শেষ দুই ইচ্ছার কোনটিই পূরণ হল না !
274
