212
বিনোদন ডেস্ক: প্রয়াত নায়ক সালমান শাহ অভিনীত ছবি নিয়ে এটিএন বাংলায় শুরু হয়েছে ‘সালমান শাহ সপ্তাহ’।
এগুলো রবি থেকে বুধবার সকাল ১০টা ৪০ মিনিট এবং বৃহস্পতি থেকে শনিবার দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে। প্রথমদিন প্রচার হয়েছে শিবলী সাদিক পরিচালিত ‘আননন্দ অশ্রু’। সোমবার প্রচার হবে ছটকু আহমেদ পরিচালিত‘সত্যের মৃত্যু নেই’ (শাহনাজ, আলমগীর, শাবানা), মঙ্গলবার গাজী মাজহারুল আনোয়ারের ‘স্নেহ’ (মৌসুমী, শাবানা, আলমগীর), বুধবার ছটকু আহমেদ পরিচালিত ‘স্বপ্নের পৃথিবী’ (শাবনূর, ববিতা, রাজিব), বৃহস্পতিবার মহম্মদ হাননানের ‘বিক্ষোভ’(শাবনূর, রাজিব, ডলি জহুর), শুক্রবার এম এ খালেক পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’ (শাবনূর) আর শেষ দিনে প্রচার হবে রেজা হাসমত পরিচালিত ‘প্রেম পিয়াসী’(শাবনূর, রাজিব, আনোয়ারা) ছবি।
