শীতের কাপড় কিনতে ক্রেতাদের ভিড়: নবীগঞ্জে জমে উঠেছে পুরাতন কাপড়ের দোকান

by News Room
মোঃ নাবেদ মিয়া, নবীগঞ্জ থেকে:বাংলা পৌষ মাসের ১১ তারিখ তাই শীত কড়া নাড়ছে মানুষের দুয়ারে। এদিকে শীতের তীব্রতা বাড়ার সাথে-সাথে নবীগঞ্জ শহরে জমে উঠেছে ভ্রাম্যমান কাপড়ের দোকানে বেচাকেনা। বেলা বাড়ার সাথে এসব কাপড় দোকানে ভিড় করছেন ক্রেতারা। এতে করে শীত কাপড়ের চাহিদা বাড়ছে মানুষের। বেশ জমিয়ে ব্যবসা ও করছেন পুরাতন কাপড় দোকান গুলোর ব্যবসায়ীরা।No description available.
শুক্রবার (২৫ ডিসেম্বর) সরেজমিনে নবীগঞ্জ শহর ঘুরে রাস্তার পাশে অবস্থিত ভ্রাম্যমান শীতের পুরাতন কাপড়ের দোকান মালিকদের সাথে কথা বলে জানা যায়, এসব কাপড় দোকান ব্যবসায়ীরা শীত মৌসুমের ব্যবসায়ী। শুধু শীতের সময় রাস্তার পাশে ভ্রাম্যমান দোকান বসিয়ে ব্যবসা করেন তারা। স্বল্প মূল্যে ক্রেতাদের চাহিদা পূরণ হচ্ছে এমনটাই বলছেন ব্যবসায়ী মোঃ আব্দুল মালিক। ৮০ টাকা থেকে সর্বোচ্চ ২শ টাকা ধরে শীতের কাপড় পাচ্ছেন ক্রেতারা।
ব্যবসায়ী তাহিবুর রহমান জানান, শীত বেশি তাই স্বল্প মূল্যে শীতের কম্বল, সোয়েটার, শিশুদের শীতের পোশাক পাওয়ায় ক্রেতারা আসছেন আমাদের দোকানে। এতে করে লাভবান হচ্ছি। শীতের কাপড় কিনতে আসা ক্রেতা গোলাফ মিয়া, স্বপনা রানী দাশ এবং তারেক মিয়া বলেন, ঠান্ডা পড়ায় শীতের কাপড় কিনতে এসেছি। এসব দোকানে স্বল্প মূল্যে অনেক ভালো মানের কাপড় পাওয়া যায়। নতুন কাপড়ের দোকানে শীতের কাপড়ের দাম একটু বেশি। কিন্তু পুরাতন কাপড়ের দোকানে কম মূল্যে হওয়াতে ভাল লাগছে। দামও হাতের নাগালে।

You may also like

Leave a Comment