মানুষের জন্য কাজ করলে আনন্দ পাওয়া যায়ঃ প্রভাষক জাহিদ হোসাইন

by News Room

নিজস্ব প্রতিবেদকঃ  সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের। আইন অনুযায়ী আগামী বছরের মার্চের তৃতীয় সপ্তাহের আগে ইউপি নির্বাচন শুরু করতে হবে, আর শেষ করতে হবে জুনের আগেই। এ নিয়ে ইতোমধ্যে নির্বাচনের উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা চেয়ে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এরই প্রেক্ষিতে সিলেটের গোলাপগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বইছে আগাম নির্বাচনী হাওয়া। চায়ের দোকানে দোকানে বইছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা বিশ্লেষণ। নড়েচড়ে উঠেছে চেয়ারম্যান ও সদস্য পদের সম্ভাব্য প্রার্থীরা। অনেকেই আগাম প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময়ও করছেন অনেকেই। প্রচার-প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমানতালে চলছে।

গোলাপগঞ্জের প্রত্যন্ত কুশিয়ারা অঞ্চলে ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়নের অবস্থান। অবস্থানগত ও যোগ্য নেতৃত্বের অভাবে দীর্ঘদিন থেকে ইউনিয়নটি উন্নয়ন বঞ্চিত রয়েছে বলে অভিযোগ করেছেন এলাকার একাদিক নাগরিক। এবাদুর রহমান নামের একজন ভোটার আমাদের জানান, অতিথে আমরা অনেক প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করলেও এলাকার দৃশ্যমান কোনো উন্নয়ন লক্ষ করা যায় না । তাই আমরা এবার নেতৃত্বে পবিবর্তন করতে চাই ।

বাদেপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন য়ারা তাদের মধ্যে প্রচারণায় এগিয়ে আছেন প্রভাষক জাহিদ হোসাইন । তিনি দীর্ঘদিন থেকে নির্বাচন করার লক্ষে এলাকায় সামাজিক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন । নির্বাচনের অনেক দেড়ি থাকলেও
তিনি এখন থেকেই কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ।গণসংযোগের উদ্দেশ্যে বিভিন্ন মসজিদ গিয়ে নামাজ আদায় করে মুসল্লীদের সাথে করছেন কুশল বিনিময়। খেলার মাঠে যাচ্ছেন অথিতি হিসেবে। নিয়মিত অংশ গ্রহন করছেন বিভিন্ন বিয়ে ও জানাযায়। প্রতি রাতে বিভিন্ন পাড়া মহল্লায় করছেন উঠান বৈঠক।

একান্ত আলাপচারিতায় প্রভাষক জাহিদ হোসাইন বলেন, মানুষের জন্য কাজ করে আমি আনন্দ পাই । আমি এই মাটির কাছে চিরঋণী । এই মাঠির ঋণ শোধ করতে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি । নির্বাচনে জয় পরাজয় যাই হোক না কেন জীবনের শেষদিন পর্যন্ত এই অঞ্চলের মানুষের জন্য কাজ করে যাবো । তিনি নতুন প্রার্থী হলেও নির্বাচনে চমক দেখাতে পারেন বলে মনে করছেন তার সমর্থকেরা।

উল্লেখ্য প্রভাষক জাহিদ হোসাইন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে , বি. এস. এস, এম.এস. এস ( রাষ্টবিজ্ঞান) ডিগ্রী অর্জন করে গোয়াইনঘাট ডিগ্রী কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন । বর্তমানে তিনি সিলেট সেন্ট্রাল কলেজের কোঃ অর্ডিনেটরের দায়িত্বে রয়েছেন । এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠন, মসজিদ , মাদ্রাসা, সহ বিভিন্ন একাদিক সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন ।

সিলেটের খবর/ এম

You may also like

Leave a Comment