শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসুন-সাইফুল্লাহ আল হোসাইন

by News Room
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণ শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন বলেন- দেশের বিভিন্ন স্থানে প্রচণ্ড শীত জেঁকে বসেছে। এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমতাবস্থায় একটি দায়িত্বশীল, আদর্শবাদী ও গণকল্যাণমুখী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে। আশা করি দুর্গত মানুষরা এতে কিছুটা হলেও উপকৃত হবেন। গণমানুষের জন্য জামায়াতের এই কল্যাণকামিতা আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।
অদ্য ২৬ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণ শাখার গোলাপগঞ্জ উপজেলা ও পৌরসভা এবং বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভা শাখার উদ্যেগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব সাইফুল্লাহ আল হোসাইন উপরোক্ত কথা গুলো বলেন।
উপজেলা ও পৌরসভা সমূহের বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফয়জুল ইসলাম ও জেলা শূরা সদস্য মাওলানা জমির উদ্দিন ও মাওলানা মস্তফা উদ্দিন।
উপস্থিত ছিলেন জামায়াতনেতা আব্দুস সালাম, কাজি আবুল কাশেম, এহতেশামুল আলম জাকারিয়া ও ছালিক উদ্দিন প্রমূখগণ। প্রেস বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment