দক্ষিণ সুরমায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

by News Room

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার ৭৯টি কেন্দ্রের ১৫ শত ৯৫ জন ভোটগ্রহণকারী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র জেলা নির্বাচন অফিস সিলেটের আয়োজনে এবং দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।

বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি ভোটগ্রহণ কর্মকর্তাদের অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার জন্য আহ্বান জানান।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়ের সভাপতিত্বে উপজেলার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম খান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. হারুন-অর-রশিদ প্রমুখ ।

You may also like

Leave a Comment