শিক্ষা ও সমাজসেবায় নিবেদিত জাহেদুর রহমান চৌধুরী তাজপুর ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত

by News Room

মাহফুজ কাউসার ছাদি : ওসমানীনগর উপজেলার কৃতি সন্তান, শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব মো. জাহেদুর রহমান চৌধুরী তাজপুর ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এই দায়িত্ব অর্পণ করা হয়েছে।

জাহেদুর রহমান চৌধুরী একজন স্বনামধন্য শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ইতোপূর্বে তিনি সিলেট বিভাগের একমাত্র হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, জালালাবাদ হোমিও মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, তিনি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ এবং সিলেট আইডিয়েল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।

তাঁর এই নতুন দায়িত্বে যোগদানকে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনরা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, তাঁর নেতৃত্বে তাজপুর ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতি ত্বরান্বিত হবে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে তাঁর অনবদ্য অবদানের জন্য ইতিমধ্যেই তিনি প্রশংসিত হয়েছেন। তাঁর এই সাফল্য ওসমানীনগরবাসীর জন্য গর্বের বিষয়। এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মে আরও সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়েছে।

তাঁর মতো মেধাবী ও ত্যাগী ব্যক্তিত্বের হাত ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন সমাজের সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেছেন।

You may also like

Leave a Comment