শিক্ষার্থীদের মাঝে আল হিকমাহ বিদ্যানিকেতনে নতুন পাঠ্যবই বিতরণ

by News Room

বছরের প্রথম দিন থেকে সিলেট নগরীর আম্বরখানা বড়বাজারস্থ আল হিকমাহ বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে।
করোনা সংক্রমন রোধে ও শিক্ষার্থীদের সাস্থ্যবিধি নিশ্চিতে ১লা জানুয়ারি থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে এই নতুন পাঠ্যবই বিতরণ করে যাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এরই ধারাবহিকতায় গতকাল (৪ জানুয়ারি) সকালে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীদের হাতে বই তোলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন।
বই বিতরণ কালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহাকারী শিক্ষক মাওলানা কামরান আহমদ, মাওলানা আফাজ উদ্দিন, আব্দুল আজিজ, নাসির আহমদ, আব্দুল মোমেন, নজিম আহমদ, আব্দুর রহমান।

You may also like

Leave a Comment