শাহজালাল মাজারে বিভিন্ন পদে নিয়োগ

by News Room

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল (রহ.) মাজার শরীফ পরিচালনা কমিটি, সিলেটে ম্যানেজার, হিসাবরক্ষক ও অফিস সহকারি কম্পিউটার অপারেটর পদে নিয়োগের জন্য সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই পদগুলোতে মাত্র একজন করে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ইসলাম ধর্মের বাস্তব অনুসারী পুরুষ হতে হবে। আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে নূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রশাসনিক বা ব্যবস্থাপনা কাজে নূনতম ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। বাংলা ও ইংরেজিতে অফিসিয়াল যোগাযোগে দক্ষতা এবং কম্পিউটার পরিচালনা ও অফিস ব্যবস্থাপনায় বাস্তব জ্ঞান থাকতে হবে। সরকারি, স্বায়ত্তশাসিত বা ধর্মীয় প্রতিষ্ঠান ব্যবস্থাপনার অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের বয়সসীমা ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

আবেদনকারীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও বায়োডাটা (মোবাইল নম্বরসহ), এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি জমা দিতে হবে। আবেদনপত্র জেলা প্রশাসক, সিলেট ও আহবায়ক, হযরত শাহজালাল (রহ.) মাজার শরীফ পরিচালনা কমিটি, সিলেট বরাবর প্রেরণ করতে হবে। আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ঢাকায়ে অথবা সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটে আবেদন জমা দিতে হবে।

প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে। ম্যানেজার পদের কার্যপরিধি ও দায়িত্ব চুক্তির শর্ত দ্বারা নির্ধারিত হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্যসম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে। কোনো কারণ দর্শানো ছাড়াই কর্তৃপক্ষ যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এবং নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রার্থীদের কোনো প্রকার যাতায়াত ভাতা বা দৈনিক ভাতা দেওয়া হবে না।

You may also like

Leave a Comment