বৃহত্তর জৈন্তিয়াবাসীসহ দেশ ও প্রবাসের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ

by News Room

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের সীমান্তবর্তী জনপদ বৃহত্তর জৈন্তিয়া তথা জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে ‘বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ’।

বুধবার গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক এম এ হান্নান এবং সাধারণ সম্পাদক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক গোলজার আহমেদ হেলাল এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তারা বলেন, ঈদ মুসলমানদের বড় একটি উৎসব।ঈদের আনন্দ যাতে সকল মানুষ উপভোগ করতে পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।নেতৃবৃন্দ বলেন,পবিত্র ঈদ সাম্য ও মানবতার গান গায়।ত্যাগ ও মহানুভবতার শিক্ষা দেয়।তাই ঈদের শিক্ষাকে কাজে লাগিয়ে সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে প্রত্যককে ভূমিকা রাখতে হবে।

উল্লেখ্য,বৃহত্তর জৈন্তিয়া তথা জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ জনগনের জীবনমান উন্নয়ন এবং অবহেলিত, বঞ্চিত ও পিছিয়ে পড়া জৈন্তিয়া বাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয়েছে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ।

উন্নয়ন ও অধিকার বঞ্চিত এই জনপদের গণমানুষের ১০ দফা দাবি নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে অরাজনৈতিক সংগঠন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ দীর্ঘদিন থেকে কাজ করছে।ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কাজ ইতোমধ্যে সম্পন্ন হলেও আন্দোলনের ফসল হিসেবে বড় কিছু কাজ বাস্তবায়নের দিকে এগোচ্ছে।

নেতৃবৃন্দ সরকারের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন,দশ দফা সিলেটের সীমান্তবর্তী চার উপজেলার মানুষের গণদাবী। এগুলো বাস্তবায়ন হলে বৃহত্তর জৈন্তিয়ার জনগণ তাদের ন্যায্য অধিকার পাবে।সিলেটের অবহেলিত ও পিছিয়ে পড়া জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ—এই চার উপজেলার উন্নয়নে ব্যাপক অগ্রগতি হবে তারা আশাবাদ ব্যক্ত করেন।

You may also like

Leave a Comment