শাবিতে শিক্ষকদের মানববন্ধন

by News Room

নিউজ ডেস্ক: পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল ও চাকুরীকাল ৬৭ বছর করার দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধনের আয়োজন করে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সারা দেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ আয়োজন করা হয়েছে বলে জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ফারুক উদ্দিন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায়, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক নিলয় চন্দ্র সরকার, গণিত বিভাগের অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ শাহনুর, প্রভাষক হিমাদ্রী রায় চক্রবর্তী সহ শতাধিক শিক্ষকবৃন্দ।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস বলেন, গত ১০ বছর ধরে বেতন স্কেলের জন্য শিক্ষক সমিতি আন্দোলন করে যাচ্ছে। কিন্তু তারপরও আমাদের দাবি মানা হয়নি। দাবি আদায়ের জন্য দরকার হলে আমরা ঢাকা প্রেসক্লাবের সামনে অবস্থান নেব। এতেও কাজ না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।

You may also like

Leave a Comment