শাবিতে গুচ্ছ পরীক্ষা পদ্ধতি বাতিল না হলে সিলেটে ১৯ ডিসেম্বর হরতাল

by News Room

নিজস্ব প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত গুচ্ছ পরীক্ষা পদ্ধতি বাতিল না করা হলে আগামী ১৯ডিসেম্বর সিলেট নগরীতে হরতালের ঘোষণা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ‘সচেতন সিলেটবাসী’র উদ্যোগে সিলেটের হাজার হাজার মানুষ এর উপস্থিতিতে শাবি গেইটে আয়োজিত অবস্থান কর্মসুচী শেষে এ ঘোষণা দেয়া হয়। সচেতন সিলেট বাসীর স্টিয়ারিং কমিটির মুখপাত্র লে. কর্ণেল(অব:) সৈয়দ আলী আহমদ কর্মসূচী ঘোষণা করেন।
কর্মসূচী চলাকালে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সিলেটের মানুষের দাবি বৈষম্যমূলক গুচ্ছ পদ্ধতি বাতিল করে পূর্বের স্বতন্ত্র পদ্বতিতে অবিলম্বে ভর্তি পরীক্ষা গ্রহণ করা। আগামী ১৫ডিসেম্বরের মধ্যে গুচ্ছ পদ্ধতি বাতিল করার সুষ্পষ্ট ঘোষণা দিয়ে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা না করলে সিলেটে সর্বাত্মক হরতাল সহ বিভিন্ন কর্মসূচী পালিত হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ কর্ণেল আতাউর রহমান পীর। সচেতন সিলেটবাসীর স্টিয়ারিং কমিটির সদস্য সচিব প্যানেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল কাসেম, টুকের বাজার ইউ পি চেয়ারম্যান আব্দুস শহিদ, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জালাল আহমদ, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, শাবি শিক্ষক গোলাম আলী হায়দার, মোসাদ্দেক আহমদ চৌধুরী, মো: শাহজাহান আলী, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের গভনির্ং বডির সদস্য সালেহ আহমদ খসরু, মুফতি আলী হায়দার, অধ্যাপক ফরিদ আহমদ, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, বদরুজ্জামান ইকবাল, এমদাদ হোসেন চৌধুরী, সমাজসেবী আব্দুল্লাহ আল মুনিম, আব্দুল হাই জিহাদী, আব্দুল মালিক চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, চৌধুরী মো: সুহেল, এডভোকেট আব্দুল মুকিত অপি, আমীর হোসেন, নেছার আলম শামীম, শফিকুর রহমান, মুরাদ হোসেন চৌধুরী, কামরুজ্জামান দিপু, সালেহ আহমদ খান, এইচ এম আব্দুর রহমান, এমদাদুল হক স্বপন, আফছর খান, জাহেদ আহমদ তালুকদার, দিলওয়ার হোসেন জয়, ফয়জুল ইসলাম সুমন, আদিল রশিদ হুমায়ুন, শিহাব খান, ইমরান হাসান লস্কর, আলী আকবর রাজন, মোঃ আলী, আলী হাসান হাবীব, বেলাল আহমদ, হাফিজুর রহমান, মুজিবুর রহমান সুমন, রশিদ আহমদ, জাবেদ আহমদ, মোজাম্মেল হোসেন, শফিকুল ইসলাম, জামিল আহমদ, মাহবুবুর রব চৌধুরী নয়ন, ওমর মাহবুব প্রমুখ।

You may also like

Leave a Comment