শান্তি প্রতিষ্ঠায় তালেবান ও আফগান সরকারের সঙ্গে পম্পেওর বৈঠক

by News Room

আন্তর্জাতিক ডেস্ক:আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় আলোচনা করতে জঙ্গিগোষ্ঠী তালেবান এবং আফগান সরকারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

স্থানীয় সময় শনিবার কাতারের দোহায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  দুদিনের সফরে শনিবার কাতার গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।  আফগানিস্তানে রকেট হামলায় ৮ জন নিহতের কয়েক ঘণ্টা পরই কাতার পৌছান মাইক পম্পেও।  গেল সপ্তাহে আফগানিস্তান থেকে প্রায় ২ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় পেন্টাগন।  এর আগে, সেপ্টেম্বরেও তালেবানের সঙ্গে পম্পেও’র বৈঠক হয়।  চলতি বছরের ফেব্রুয়ারিতে তালেবান-ওয়াশিংটনের মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী ২০২১ সালের মাঝামাঝি সময়ের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র।

You may also like

Leave a Comment