কমেডিয়ান ভারতী দম্পতি আটক

by News Room

সিলেটের খবর ডেস্ক:মাদক গ্রহণের অভিযোগে ভারতীয় কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়াকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো- এনসিবি।  

শনিবার সকালে ভারতী সিংয়ের মুম্বাইয়ের বাসায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য খুঁজে পায় এনসিবি। পরে ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়াকে এনসিবি’র কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে মাদক গ্রহণের বিষয়টি স্বীকার করে এই দম্পতি। পরে ভারতীকে আটক করা হয়। হর্ষকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ ভারতী সিং দ্য কপিল শর্মা শোতে কমেডি চরিত্রে অভিনয় করে খ্যাতি পান। গেল জুন মাসে তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের জেরে বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের মাদক সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে।  এ ঘটনার পর দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুরসহ বলিউডের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি।

You may also like

Leave a Comment