শাওনের পরা সেই শাড়ির এত ডিমান্ড!

by News Room

বিনোদন ডেস্ক:জনপ্রিয় অ’ভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন সম্প্রতি অ’ভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে ‘সর্বতো মঙ্গল রাঁধে’ গানে পারফর্ম করেন।

ওই গানের শুটিংয়ে শাওন নীল রঙের একটি জাম’দানি শাড়ি পরেছিলেন।

গানটি ভাই’রাল হওয়ার সঙ্গে সঙ্গে শাওনের পরিহিত শাড়িটিও ভাই’রাল হয়ে পড়ে।

শাড়িটি ভাই’রাল হতেই এর প্রস্তুতকারকদের কাছে শাড়িটির অর্ডার বাড়তে থাকে।

নীল রঙের এই জাম’দানি শাড়ির চাহিদা বেড়ে যাওয়ার কথা স্বীকার করেন নারী উদ্যোক্তা বারিয়া জাহান বৃষ্টি।

তিনি জানান, শাড়িটি বাংলাদেশের চেয়ে বিদেশেই চাহিদা বেশি। আ’মেরিকা, মালদ্বীপ, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড থেকেও অর্ডার আসছে।’

এদিকে নিজের পরিহিত শাড়ি ভাই’রাল হওয়া প্রসঙ্গে মেহের আফরোজ শাওন দেশ রূপান্তরকে বলেন, ‘এটা খুবই আশ্চর্যের ব্যাপার।

‘সর্বতো মঙ্গল রাঁধে’ গানটা পারফর্ম করার পর বাসায় ফিরে ছবিটা তুলি। একদম স্বাভাবিক ব্যাপার।

বান্ধবী আবিদা শাড়িটা উপহার দিয়েছিল তার ছোটভাই এর গায়ে হলুদে পরার জন্য। মূলত গানটা মানুষ খুব পছন্দ করেছে।

গানের এক্সপ্রেশন সবাই পছন্দ করেছে। তো কোনো কিছু যখন জনপ্রিয় হয় তখন সেই গানের পোশাক বা কস্টিউমগুলোও জনপ্রিয় হয়ে উঠে, এটাও সেরকমই একটা ব্যাপার।

You may also like

Leave a Comment