রিমার উপন্যাস ‘ডেসপারেট মারিয়া’ নিয়ে সিলেটে সাহিত্য আড্ডা

by News Room
মাজহারুল ইসলাম সাদী:কবি ও লেখক মারিয়া রিমার উপন্যাস ‘ডেসপারেট মারিয়া’ নিয়ে আলোচনা সভা, কবি-সাহিত্যিকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সৃজনশীল বইয়ের বিপণন প্রতিষ্ঠান ‘বইপত্র’তে এ আড্ডা অনুষ্ঠিত হয়। কবি-সাহিত্যিক ও সাহিত্য অনুরাগীদের এই প্রাণবন্ত আড্ডায় ঢাকা থেকে আগত লেখক মারিয়া রিমার সাহিত্যকর্ম, তার উপন্যাস ‘ডেসপারেট মারিয়া’ নিয়ে আলোচনার পাশাপাশি সমকালীণ সাহিত্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
আলোচনায় অংশ নেন মদন মোহন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হুস্নেয়ারা কামালী, বিশিষ্ট লেখক ও গবেষক এবং লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক কবি ড. মোস্তাক আহমাদ দীন, কবি ও প্রকাশক মালেকুল হক, কবি ওয়াহিদ রোকন, কবি ও শিল্পী আহমেদ জুনায়েদ, কবি ও সাংবাদিক মাজহারুল ইসলাম সাদী, বইপত্রের সত্ত্বাধিকারী আহমদ মাসুম প্রমূখ।
কয়েক ঘন্টাব্যাপী প্রাণবন্ত আড্ডার মধ্যমনী অতিথি লেখক মারিয়া রিমা তার উপন্যাস “ডেসপারেট মারিয়া’ নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং লিখার পেছনে তার চিন্তা, দৃষ্টিভঙ্গি, ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেন।

You may also like

Leave a Comment