শহরতলীর বটেশ্বর রসমেলার সামনে থেকে মোটরসাইকেল চুরি,থানায় সাধারণ ডায়েরি

by News Room

সিলেটের শহরতলীর বটেশ্বর রসমেলার সম্মুখ থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত ২২ অক্টোবর সকাল আনুমানিক ১১:৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।

এব্যাপারে চুরি হওয়া লাল রঙ্গের গ্লামার ১০০ সিসি মোটরসাইকেলের মালিক নগরীর জালালাবাদ ৪১/এ এর বাসিন্দা মৃতঃ মোহিজুল ইসলামের ছেলে সানিয়াত চৌধুরী বলেন, আমি গত ২২ অক্টোবর জরুরি কাজে শহরতলীর বটেশ্বরে যাই। ফেরার পথে বটেশ্বর রসমেলার সাইনবোর্ডের নিচে আমার (লাল-কালো রংয়ের হিরো গ্লামার মোটর সাইকেল, যার রেজিঃ নং- সিলেট মেট্রো- হ-১১-০১০৩) তালাবদ্ধ করে রেখে বাজার করতে যাই। আনুমানিক ১৫ /২০ মিনিট পরে এসে দেখি আমার মোটরসাইকেল টি নেই। তাৎক্ষণিক রসমেলার সিসিটিভি ফুটেজ চেক করতে গেলে সেখানে ১০ মিনিটের ফুটেজ খুঁজে পাওয়া যায় নি। এরপর আমি আশপাশে অনেক খোঁজাখুঁজি করে মোটর সাইকেল না পেয়ে এস,এম,পির শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি করি যার সাধারণ ডায়েরি নং-১২৫৪, তারিখ ২২/১০/২১ ইংরেজি।

এব্যাপারে শাহপরান থানার অফিসার্স ইনচার্জ এর সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,থানায় সাধারণ ডায়েরি হয়েছে,আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে চোরকে ধরতে ও মোটরসাইকেল উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে।

You may also like

Leave a Comment