158
সিলেটের খবর ডেস্ক:সিলেটে আলোচিত কিশোর রাজন হত্যা মামলায় আটক আয়জ আলী ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার দুপুরে মহানগর মেট্রোপলিটন আদালত ২ এর বিচারক শাহেদুল করিমের নিকট ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের দেয়া জবানবন্দির ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সিলেটের শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে আয়জ আলীকে আটক করা হয়। আটকের পর শনিবার আদালতে নেয়া হলে আদালত এ রিমান্ড মঞ্জুর করে।
এনিয়ে রাজন হত্যা মামলায় গ্রেফতার করা হলো ১৩ জনকে। রিমান্ড শেষে জবানবন্দি দিয়েছেন ৭ জন। এছাড়া মামলার মূল আসামী কামরুল সৌদি আরবে পুলিশ হেফাজতে রয়েছে।
গত ৮ জুলাই সকালে সিলেটের কুমারগাঁও বাসষ্ট্যান্ডের কাছে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।
