রাজন খুন :রুহুল আমিন নামে আরো একজন গ্রেফতার

by News Room

সিলেটের খবর ডেস্ক: সিলেটের কুমারগাঁওয়ে পৈশাচিক নির্যাতনে খুন হওয়া শিশু সামিউল আলম রাজনের ঘাতক আলী হায়দারের শ্যালককে গ্রেফতার করেছে পুলিশ।  শনিবার বিকেল ৫টায় তাকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ।  গ্রেফতারকৃত ব্যক্তির নাম রুহুল আমিন। সে রাজন হত্যাকান্ডের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।   এ তথ্য নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন।  তিনি আরো জানান-জানান, রুহুল আমিনের বিরুদ্ধে সামিউলের বাবাকে মামলা করতে বাধা দেওয়া ও লাশ গুম করার চেষ্টার অভিযোগ রয়েছে।  পুলিশ জানায়- শনিবার বিকেল ৫টার দিকে জালালাবাদ থানার টুকেরবাজার এলাকা থেকে রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। রাজন হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ততা রয়েছে।  প্রসঙ্গত, শিশু রাজনের ঘাতক আলী হায়দার, কামরুল ইসলাম ও মুহিদুল ইসলাম সহোদর। লাশ গুমের সময় মুহিদুলকে হাতেনাতে আটক করে জনতা। কামরুলকে সৌদিআরবের জেদ্দায় ও সর্বশেষ আলী হায়দারকে কান্দিগাঁও ইউনিয়নের শেখপাড়া থেকে আটক করে জনতা পুলিশের কাছে সোর্পদ করে

You may also like

Leave a Comment