মেয়র আরিফের রোগমুক্তি কামনায় লালবাজার পুরানলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির দোয়া মাহফিল

by News Room

করোনা ভাইরাসে আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান এর আশু রোগমুক্তি কামনায় নগরীর লালবাজার পুরানলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এক দোয়া মাহফিল ১২ সেপ্টেম্বর শনিবার বাদ মাগরিব লালবাজারে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লালবাজার পুরানলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা শায়েস্তা কোরেশী, সভাপতি হাজী আজাদ মিয়া, সিনিয়র সভাপতি হাজী শফিক মিয়া, সহ সভাপতি নূর উদ্দিন মিয়া, বাদশা আহমদ, শাহ আলম, সাধারণ সম্পাদক জাহিদ আহমদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহেদুর রহমান শাহেদ, সহ সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ কয়েছ, কোষাধ্যক্ষ শামিম আহমদ, প্রচার সম্পাদক সেলিম মিয়া, সদস্য হিরা আলম, গুলজার আহমদ জগলু প্রমুখ সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান এর রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ আমিনুল ইসলাম। এ সময় মহামারী করোনায় আক্রান্ত বিশে^র সকলের সুস্থতা, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment