মাশুকগঞ্জ বাজারে নৌকার সমর্থনে পথসভা

by News Room

সাবেক রাষ্ট্রদূত ও জাতীসংঘের স্থায়ী
প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেন বলেছেন শেখ
হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
আরো এগিয়ে নেয়ার জন্য তিনি উন্নয়নের মহা
পরিকল্পনা   নিয়েছেন।   তিনি   আগামীতে   একটি
উন্নত   সমৃদ্ধ   দেশ   গড়তে   চান।   তার   এই   সুন্দর
অভিযাত্রায়   সামিল   হতে   তার   মনোনীত   প্রার্থী
নিজাম উদ্দিনকে নৌকা ভোট দিয়ে জয়যুক্ত করুন।
তাহলে   কান্দিগাঁও   ইউনিয়নে   উন্নয়নের
ধারাবাহিকতা   অব্যাহত   থাকবে।   তিনি   গতকাল
১৭ই মার্চ রাতে সদর উপজেলার মাশুকগঞ্জ  বাজারে
নৌকার   সমর্থনে   আওয়ামীলীগ   মনোনীত
প্রার্থী   মোঃ   নিজাম   উদ্দিনের   পথসভায়   উপরোক্ত
কথাগুলো বলেন। জেলা যুবলীগ নেতা এস.এম শায়ে¯
—া   তালুকদারের   সভাপতিত্বে   ও   ইউনিয়ন
আওয়ামীলীগের   সহ-সভাপতি   শামছুল   হকের
পরিচালনায়   সভায়   বিশেষ   অতিথির   বক্তব্য   রাখেন
মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর
উদ্দিন   আহমদ  কামরান,   জেলা  আওয়ামীলীগের   সহ-
সভাপতি   সদর   উপজেলা   চেয়ারম্যান
আলহাজ্ব   আশফাক   আহমদ,   যুগ্ম   সাধারণ
সম্পাদক   অধ্যক্ষ   সুজাত   আলী   রফিক,   এস.এম.
নুনু মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের প্রচার
সম্পাদক   মকসুদ   আহমদ   মকসুদ,   আওয়ামীলীগ
নেতা,   শাহিন   আহমদ,   সুহেল   আহমদ,   সাহেদ
আহমদ   সাজিদ,   মোক্তাদির   আহমদ,   আব্দুল
কাইয়ূম প্রমুখ।

You may also like

Leave a Comment