131
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা সফল করতে সকলের প্রতি খোলা আহবান জানানো হয়েছে। গতকাল রাতে সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুকে পেজে এ তথ্য দিয়েছেন। তিনি জানান, আমরা সকল রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক সংগঠনকে ছাত্র-জনতার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি তে অংশগ্রহণের খোলা আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, সকলেই মুক্তিকামী ছাত্র-জনতার পক্ষে, দেশের জনগণের পক্ষে অবস্থান নিন। সারাদেশ থেকে মুক্তিকামী জনতাকে সাথে নিয়ে ঢাকায় আসার আহ্বান জানিয়েছে তিনি।
