ঢাকার সমাবেশে ৫ কোটি মানুষ থাকবে:আসিফ মাহমুদ

by News Room

নিউজ ডেস্ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকের লং মার্চ কর্মসূচিতে ঢাকায় ৫ কোটি মানুষ থাকবে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ গতকাল রাতে তার ফেসবুকে এমন তথ্য জানিয়েছেন। “ছাড়তে হবে ক্ষমতা,ঢাকায় আসো জনতা” এ শ্লোগানে সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থী নেতৃবৃন্দ।

আসিফ মাহমুদ বলেন, ইতোমধ্যে ঢাকায় ছাত্র-জনতার জনস্রোত ঢুকতেছে।আজ ৫ কোটি মানুষ ঢাকায় থাকবে ইনশাআল্লাহ।তিনি বলেন ৫২ আর ৭১ যদি ইন্টারনেট ছাড়া সফল হয়ে থাকে, তবে ২৪ ও আটকে থাকবে না ইনশাআল্লাহ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কর্মসূচি বাস্তবায়নে নিম্নোক্ত নির্দেশনা দেয়া হয়। ঘোষিত পয়েন্টগুলোতে ঢাকার আন্দোলনকারী ও লংমার্চ করে ঢাকায় আসা জনতা অবস্থান নিবে সকাল ১১ টা থেকে। কেন্দ্রীয় কর্মসূচি শহীদ মিনারে অনুষ্ঠিত হবে ১১ টা থেকে। পরিস্থিতি বিবেচনায় চুড়ান্ত ঘোষণা দেয়া হবে শহীদ মিনার থেকে। পয়েন্টগুলোতেও সে সংবাদ পৌছে দেওয়া হবে। আমরা সুসংগঠিতভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করবো। কোন ঘোষণা না আসা পর্যন্ত বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।আসিফ বলেন, ধৈর্য্য এবং শক্তির মেলবন্ধনই বিজয় নিশ্চিত করবে।যে সকল পয়েন্টে জড়ো হবে শিক্ষার্থীরা:মহাখালী- উত্তরবঙ্গ হয়ে আসা ছাত্র-জনতা,রামপুরা, বাড্ডা সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ও জনতা,সায়েদাবাদ নারায়ণগঞ্জ হয়ে আসা ছাত্র-জনতা,মিরপুর ১০ আশেপাশের এলাকার ছাত্র-জনতা,শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও জনতা,জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ও জনতা, বরিশাল রুট দিয়ে আসা ছাত্র-জনতা, মোহাম্মদপুর আশেপাশের এলাকার ছাত্র-জনতা, গাবতলী- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জনতা,ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে আসা ছাত্র-জনতা।

এদিকে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সকল এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করতে আহবান জানিয়েছেন। তিনি জানান, যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেফতার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে একদফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।

You may also like

Leave a Comment