মাও. ইব্রাহিম আলীর মৃত্যুতে বাংলা‌দেশ খেলাফত মজ‌লিস যুক্তরাষ্ট্র শাখার শোক প্রকাশ

by News Room

ডেস্ক নিউজ: বাংলাদেশ খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও গৌরীপুর নিবাসী, ফিরোজাবাগ মাদরাসার শিক্ষা-সচিব মাওলানা ফয়েজ আহমদের বড় ভাই বাংলাদেশ খেলাফত মজলিস বালাগঞ্জ থানার নির্বাহী সদস্য মাওলানা ইব্রাহিম আলী ৮ জুলাই বৃহস্পতিবার রাত ০১.৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৮ জুলাই বৃহস্পতিবার বাদ জোহর গৌরিপুর মোজাহিরুল উলুম মাদ্রাসার মাঠে মরহুমের জানাযার নামায অনুষ্টিত হয়।

তাঁর ই‌ন্তেকা‌লে বাংলা‌দেশ খেলাফত মজ‌লিস যুক্তরাষ্ট্র শাখার সভাপ‌তি মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী, সাধারন সম্পাদক হা‌ফিজ মাওলানা শিহাবুদ্দীন সাকিব ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম খাঁন শাহীন গ‌ভীর শোক প্রকাশ ক‌রেন।

নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, মাওলানা ইব্রাহিম আলী ছিলেন একজন হক্কানী আলেমে দ্বীন। খেলাফত প্রতিষ্ঠা সংগ্রামে তিনি নিজেকে একজন দক্ষ কর্মী হিসেবে আমৃত্যু জড়িয়ে রেখেছিলেন।

তারা আরো বলেন, মাওলানা ইব্রাহিম আলী (রহ:) ইলমে দ্বীন ও খেলাফত প্রতিষ্ঠার কাজে যে খেদমত আন্জাম দিয়ে গেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ শোকসন্তপ্ত প‌রিবা‌রের প্র‌তি সম‌বেদনা জা‌নি‌য়ে‌ মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। আল্লাহ পাক তাকে ক্ষমা করে জান্নাতের আলা মাকাম ও পরিবারের সকল সদস্যদের সবরে জামীলের তাওফীক দান করুন। আমীন।

You may also like

Leave a Comment