মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান নিজাম সিদ্দিক

by News Room

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্বনাথ উপজেলা, খাজাঞ্চি ইউনিয়নবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম সিদ্দিক।

বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আজকে আমরা ৫৩তম বিজয় দিবস পালন করছি। কিন্তু এই ৫৩তম বছরে এসেও এ দেশের মানুষ বিজয়ের সুফল ভোগ করতে পারছে না। এখনও মানুষ প্রতিদিন মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। এখনও মানুষ তার মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য লড়াই করছে। এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। এখনও প্রতিনিয়ত নিত্যপূণ্যের দাম সিন্ডিকেটের মাধ্যমে বৃদ্ধি করা হচ্ছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার মূল চেতনা ছিল সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা। আজকে এই তিনটি অধিকারের একটিও দেশে নেই। আজ দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। তিনি আরো অবিলম্বে নিরেপক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। প্রেস-বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment