মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির কমিটি ঘোষণা

by News Room

মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির ২০২০-২২ সেশনের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল ৬ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় মধুবন সুপার মার্কেটের ৩য় তলাস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক চিরঞ্জিত পালের পরিচালনায় বক্তব্য রাখেন মোঃ আব্দুল আহাদ, মোঃ ছালেহ উদ্দিন ফয়েজী, মোঃ মঞ্জুর আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সাবেক আহবায়ক আখলাকুর রহমান সাহেদ, সদস্য মোঃ হারিছ আলী মেম্বার, সাবেক নির্বাচন কমিশনার মোঃ দুলাল হোসেন, সাইফুল ইসলাম, শাহান খান, সাহাব উদ্দীন শিহাব, গিয়াস উদ্দিন, মোঃ তফজ্জুল আলী, অশোক কুমার রায়, হাজী মোঃ তাহির আলী প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মার্কেট মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালীম আলবাব।
নবনির্বাচিত কমিটিকে পরিচয় করে দেন মোঃ আলা মিয়া। শপথ বাক্য পাঠ করান মোঃ ইসহাক আহমদ। নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন-
সভাপতি মোঃ নজরুল ইসলাম, ১ম সহ সভাপতি মোঃ কফিল আহমদ, ২য় সহ সভাপতি মোঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মোঃ আলা মিয়া, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর আহমদ, ২য় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেদওয়ান আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ রিয়াদ রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল আহমদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল আহমদ, দপ্তর সম্পদাক চিরঞ্জিত পাল, প্রচার সম্পাদক মোঃ আজিম উদ্দিন, ধর্ম সম্পাদক কাজী মোঃ বিলাল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাব্বির আহমদ, সদস্য- সালেহ আহমদ, শেখ মোঃ জুনেদ আহমদ, শামসুল ইসলাম, নুরুল হক, নূর আহমদ নোমান, শিপু আহমদ, গোলাম রাসুল রিমন, ফজল আহমদ, জুনেদ আহমদ, নান্নু মিয়া, পারভেজ আহমদ সানি, শাহমেল আহমদ মোস্তাক, রাজা মিয়া, নেপাল দে।
শেষে সমিতির মরহুম সদস্যদের রূহের মাগফেরাত ও সারা বিশে^ করোনায় আক্রান্তদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment