গোয়াইনঘাটের এক অসহায় পরিবারকে এক মুঠো হাসির খুঁজে ফাউন্ডেশনের ঘর প্রদান

by News Room

চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে, হাসি ফুটাবো অসহায়দের মুখে এই ¯েøাগান কে সামনে রেখে সিলেটের একটি সামাজিক সংগঠন ‘এক মুঠো হাসির খুঁজে ফাউন্ডেশন’ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৮০ হাজার টাকা ব্যয়ে গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নের পূর্ব পেকের খাল গ্রামের অসহায় আব্দুল খালিক-কে ঘর নির্মাণ করে দিয়েছে।
৫ অক্টোবর বিকালে এক মুঠো হাসির খুঁজে ফাউন্ডেশন’র নেতৃবৃন্দ দরিদ্র আব্দুল খালিকের হাতে আনুষ্ঠানিকভাবে বাড়ির চাবি হস্তান্তর করেন।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি জুয়েল আহমদ (সাফি), সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈম, সহ সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, মহিলা বিষয়ক সম্পাদক সাদিয়া ইসলাম জুঁই, সহ সংগঠনের নেতৃবৃন্দ।
ঘরের চাবি পেয়ে আব্দুল খালিক বলেন, আমি একজন অসহায় মানুষ। এই সামাজিক সংগঠন আমার ঘর নির্মাণ করে দিয়ে আমার থাকার জায়গা করে দিয়েছে। তাই আমি অনেক খুশি এবং সংগঠনের উন্নতি ও তাদের নেক হায়াত কামনা করছি। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment