ভ্রমণ প্রেমিক বেলাল “র কানাডা গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা

by News Room

আমির উদ্দিন :–
গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের সাংগঠনিক সম্পাদক,
বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ ও অনলাইন সাংবাদিক ভ্রমণ প্রেমিক বেলাল উদ্দিন আল আজাদের স্ব-পরিবারে কানাডা গমন উপলক্ষে সংবর্ধনার প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৮শে মার্চ) রাতে নগরীর একটি হলরুমে এ উপলক্ষে গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সিনিয়র সাংবাদিক গোলজার আহমেদ হেলাল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিলেট জেলা উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী নজরুল ইসলাম, সম্বর্ধিত অতিথি মোহাম্মদ বেলাল উদ্দিন আল আজাদ, পুলিশ লাইন উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সামছুজ্জামান , নর্থইস্ট ইউনিভার্সিটির অনারারী লেকচারার এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ব্রাইট জোনের পরিচালক লুৎফুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য আলোকিত গোয়াইনঘাটের সম্পাদক সাংবাদিক আমির উদ্দিন,গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের জয়েন্ট সেক্রেটারি আশরাফুল ইসলাম, এন টি ভি, প্রতিনিধি সাংবাদিক কাওছার আহমদ রাহাত।

অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা জানান, উন্নয়ন ফোরামের সিনিয়র সদস্য নাজমুল ইসলাম, কস্তুরী গ্রুপের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আহমদ মাসুক, যুবনেতা মোহাম্মদ আলী,শাজওয়ান উদ্দিন প্রমুখ।

You may also like

Leave a Comment