ভোলাগঞ্জ থেকে সারাদেশে পাথর পরিবহন বন্ধ

by News Room

সিলেটের খবর ডেস্ক: বোমা মেশিনের মাধ্যমে পাথর উত্তোলন ও চাঁদাবাজি বন্ধসহ তিন দফা দাবিতে দেশের সবচেয়ে বড় কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য জন্য স্থল ও নৌ পথে পাথর পরিবহন বন্ধ(ধর্মঘট) রাখার কর্মসূচি পালন শুরু হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহ বৃহস্পতিবার সকাল থেকে এ কর্মসূচি ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির মছব্বির বলেন, তিন দফা দাবিতে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে আমরা এ ধর্মঘট পালন। দাবিগুলোর মধ্যে রয়েছে-ভোলাগঞ্জ রোপওয়ে রক্ষা ও কোয়ারিতে বোমা মেশিন বন্ধ, চাঁদাবাজদের দৌরাতœ বন্ধ এবং খনিজ মন্ত্রণালয়ের আওতাধীন রয়েলিটি খাস কালেকশন আইনানুগভাবে আদায়। তিনি বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

স্থানীয় সূত্র জানায়, ধর্মঘট চলাকালে বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ থেকে কোন পাথরবাহী ট্রাক-ট্রাক্টর চলাচল করেনি। যে কারণে পাথর পরিবহনে অনেকটা অচলাবস্থার সৃষ্টি হয়।

কোম্পানীগঞ্জের ইউএনও রোকন উদ্দিন জানান, বোমা মেশিন বন্ধের ব্যাপারে আন্তরিকভাবে চেষ্টা করছি। পাশাপাশি দাবিগুলো আমরা পূরণের চেষ্টা চালাচ্ছি। তিনি বলেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে তার আলোচনা অব্যাহত আছে। শিগগিরই ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তিনি।

You may also like

Leave a Comment