সমুদ্রসীমা নিয়ে আদালতের পাঁচ বিচারকের অন্যতম ছিলেন ভারতের প্রেমারাজু শ্রীনিবাসা রাও। তিনি দেশটির ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়নি যুক্তিতে আপত্তিপত্র দেন। কিন্তু তার এই আপত্তিপত্র ৫-১ ভোটে প্রত্যাখ্যাত হয়। নেদারল্যান্ডসের স্থায়ী সালিশি আদালত (পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন-পিসিএ) সোমবার বাংলাদেশ-ভারতের সমুদ্রসীমা নিয়ে ওই রায় ঘোষণা করেন। রায়ে বাংলাদেশ ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার এলাকা পেয়েছে।উল্লেখ্য, বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ এলাকা ছিল প্রায় ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটার।
সালিশি ট্রাইব্যুনালের বিচারক হিসেবে ছিলেন জার্মানির রুডিগার উলফ্রাম, ফ্রান্সের জ্যঁ-পিয়েরে কত, ঘানার টমাস এ. মেনশাহ, অস্ট্রেলিয়ার ইভান শিয়ারার ও ভারতের প্রেমারাজু শ্রীনিবাসা রাও। প্রেমারাজু শ্রীনিবাসা রাও বাদে বাকি চার বিচারক বাংলাদেশের পক্ষে একমত ছিলেন। ৪-১ ভোটে বিচারকরা প্রেমারাজু শ্রীনিবাসা রাও আপত্তিপত্র প্রত্যাখ্যান করেন। বাংলাদেশের পক্ষে বৈদেশিক কৌঁসুলি হিসেবে যুক্তরাষ্ট্রের পল রাইখলার ও লরেন্স মার্টিন, যুক্তরাজ্যের জেমস ক্রফোর্ড, ফিলিপ স্যান্ডস ও এলান বয়েল এবং কানাডার পায়াম আখাভান ছিলেন।
আদালতের কার্যবিধি অনুযায়ী, গত জুন মাসে রায় ঘোষণার কথা ছিল। কিন্তু তা বিলম্বিত হয়। স্থায়ী সালিশি আদালতে ২০১৩ সালের ৯ থেকে ১৮ ডিসেম্বর সমুদ্রসীমা নির্ধারণের পক্ষে বাংলাদেশ ও ভারত যুক্তিতর্ক উপস্থাপন করে।
