বড়লেখায় যুবকের মোটরসাইকেল চুরি

by News Room
বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের মেলার পাশ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে।No description available.
সোমবার সন্ধ্যার দিকে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া মোটরসাইকেলে মালিক জাহিদ রেজা নামের এক যুবক। আর বাড়ি বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হরিপুর গ্রামে। তিনি জানান, পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের মেলার পাশে পার্ক করে রেখে আধা ঘন্টা পর ফিরে এসে গাড়িটি যথাস্থানে পাননি।
বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে মোটরসাইকেলের সন্ধান না পেয়ে চুরি হওয়ার বিষয়টি বুঝতে পারেন। চুরি যাওয়া মোটরসাইকেলটি কালো ও লাল রঙের হিরো গ্ল্যামার ১২৫ সিসির। সেল রিসিটের এই মোটর সাইকেলের ইঞ্জিন নম্বর JA06EJHGH01530 এবং চেসিস নম্বর PS1JS0958JJ01822। চুরি যাওয়া মোটর সাইকেলের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন জাহিদ রেজা। তার এ মোটরসাইকেলটি কোথাও দেখতে পেলে নিম্নোক্ত মুঠোফোন (০১৭৮১-১৫১৭২১) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি যদি কোন হৃদয়বান ব্যাক্তি সন্ধান দিতে পারেন তাহলে তাকে অবশ্যই পুরুস্কৃত করা হইবে।

You may also like

Leave a Comment