বুদ্ধিজীবী দিবসে সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের শ্রদ্ধাঞ্জলি

by News Room

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা আওয়ামীলীগের সভাপতি সালমা বাছিত ও জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন আহমেদ এর নেতৃত্বে শ্রদ্ধা অর্পনের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সহ-সাধারণ সম্পাদিকা মাধুরী গুন, সহ-সাংগঠনিক সম্পাদিকা অঞ্জনা সরকার, ধর্ম বিষয়ক সম্পাদিকা কয়তুননেছা, সদস্য মিলন বেগম, শাহেনা বেগম চৌধুরী, সুষমা সুলতানা রুহি, শেলী দেব, রীনা তালুকদার, সোনিয়া আক্তার, হাসিনা মাহিউদ্দিন প্রমুখ।

You may also like

Leave a Comment