136
সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা চলছে। উপজেলার মোট ৭৪টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ২৩টির ফলাফল এসে পৌঁছেছে। ২৩ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ৩২৪০ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান খান। আনারস প্রতীকে তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৭৫৬৩।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১৯ দলীয় জোট সমর্থিত বিএনপির প্রার্থী আব্দুল মান্নান ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩২৩ ভোট। –
