বিয়ানীবাজারে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট ও পেশী শক্তি প্রদর্শনের অভিযোগ

by News Room

বিয়ানীবাজারে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট ও পেশী শক্তি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে।
সকালে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ঢাকা উত্তর মোহাম্মদপুর কেন্দ্রে জামায়াত প্রার্থী মাওলানা ফয়জুল ইসলামের এজেন্টদের সাথে আওয়ামী লীগের বিদ্রোহী বাক বিতন্ডার ঘটনা ঘটে। দায়িত্বরত পুলিশ সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতির অবনতি হয়নি।
উপজেলার ভাটার বাজার কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান খানের সমর্থক ছাত্রলীগ কর্মীরা জোরপূর্বক কেন্দ্রে ঢুকে জাল ভোট দেয়ার চেষ্টা করে বলে জানা গেছে। এ সময় আবুল কাশেম পলøবের সমর্থকরা পুলিশের কাছে অভিযোগ নিয়ে গেলেও পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে বলে অভিযোগ করেছেন পলøবের এজেন্ট। এ সময় আতাউর রহমান খানের সমর্থকরা একটি কক্ষে কয়েকটি ডেস্ক ও বেঞ্চ তছনছ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে, উপজেলার কসবা কেন্দ্রে দুপুর দেড়টার দিকে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বাক বিতন্ডার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী সেখানে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এদিকে, উপজেলার মাথিউরা কেন্দ্রে জাল ভোটের ছবি তুলতে গিয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হাতে লাঞ্ছিত হন একুশে টেলিভিশনের ক্যামেরা ম্যান। এই কেন্দ্রে ব্যাপক জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে।
একই অভিযোগ পাওয়া গেছে, উপজেলার কসবা ও শ্রীধরাসহ বেশ কয়েকটি কেন্দ্রে।
উপজেলার আকাখাজনা কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থকরা কেন্দ্র থেকে জামায়াত সমর্থক কয়েকজন মহিলা ভোটারের সাথে অশালীন আচারণ করেছে বলে অভিযোগ করেছেন জামায়াত প্রার্থী মাওলানা ফয়জুল ইসলাম।

You may also like

Leave a Comment