398
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দীন সিদ্দিকী।
শুভেচ্ছা বার্তায় নিজাম উদ্দীন সিদ্দিকী বলেন, মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ধনী–দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সেজন্য সকলকে আন্তরিক হতে হবে।
যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান তিনি।
বিশ্বনাথসহ দেশ–বিদেশের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক এবং সকলের দোয়া কামনা করেন নিজাম উদ্দীন সিদ্দিকী।
