বিশ্বনাথে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

by News Room

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন কমিটি বিশ^নাথে উদ্যোগে বিশ^নাথ নতুন বাজারস্থ হাজী আব্দুল গণী প্লাজা প্রাঙ্গণে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন কমিটি বিশ^নাথের আহবায়ক হযরত মাওলানা আহমদ আলী হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সিলেট জেলা শাখার সভাপতি জননেতা হাফিজ মিছবাহ উদ্দিন চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী।
উদযাপন কমিটির সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ মহব্বত আলী জাহানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সেলিম, ডাঃ হাফিজ আব্দুল করিম জিনাত, নূরুল আলম রহমানী, আব্দুস ছোবহান আল কাদেরী, হাফিজ আজমল হোসেন, হাফিজ সাবুল আমিন, মোঃ নেফুর মিয়া প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কারী আব্দুল কাদির মামুন।
সভাপতির বক্তব্যে মাওলানা আহমদ আলী হেলালী বলেন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য বিশ^নাবী (সাঃ) এর অনুপম আদর্শ অনুসরণ করা প্রত্যোক মুসলমানের জন্য অপরিহার্য। এ দিবস মুসলিম জাতির জন্য খুশী উদযাপন করে আল্লাহর শুকরিয়া আদায় করা প্রয়োজন।
দেশ ও জাতির উন্নতি কামনা করে মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি

 

You may also like

Leave a Comment