বিদ্যুৎহীন সিলেট

by News Room

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের কারণে সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বেলা পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা যিশু তালুকদার।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

You may also like

Leave a Comment