এই মুহুর্তে লাকেম্বা যেন এক খন্ড বাংলাদেশ

by News Room

শাহাব উদ্দিন শিহাব, সিডনি, অস্ট্রেলিয়া থেকে: হঠাৎ অন্ধকারে ডুবে গেল অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশী অধ্যুষিত ব্যস্ততম লাকেম্বা এলাকা।অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশী অধ্যুষিত ব্যস্ততম লাকেম্বা বিদ্যুতহীন। বিদ্যুৎ না থাকায় এই মুহুর্তে লাকেম্বা যেন এক খন্ড বাংলাদেশ।
সোমবার স্থানিয় সময় রাত সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দিলে এ অঞ্চল বিদ্যুতহীন হয়ে পড়ে। ফলে স্থানিয় প্রবাসী বাংলাদেশীরা বিড়ম্বনার পাশাপাশি আলাদা এক আমেজে অন্ধকারের মধ্যে আড্ডায় মত্ত হয়ে পড়েন।
খবর পেয়ে সাথে সাথে ব্যাংকস্টাউন ও ক্যানটারবেরি বিদ্যুৎ বিভাগ লাকেম্বা এলাকায় ম্যারামত কাজ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। বিদুৎ না থাকায় অনেক ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই তা বন্ধ করে চলে যান। আবার অনেকে মোমবাতির অলোতে ব্যবসা পরিচালনা করছেন।
লাকেম্বা এলাকার বঙ্গবাজারের ব্যবসায়ী শামীম আহমদ জানান, হঠাৎ করে বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয়ায় ব্যবসায় কিছুটা ক্ষতি হচ্ছে। তবে তিনি মোমবাতির আলোতেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন জানিয়ে বলেন, বাংলাদেশের মতো হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ায় ভালোই লাগছে।
এ এলাকার বাসিন্ধা মুহাম্মদ মুহিদুজ্জামান জানান, এমনিতেই এই এলাকা বাংলাদেশী অধ্যুষিত। বিদ্যুৎ না থাকায় এই মুহুর্তে লাকেম্বা এখন এক খন্ড বাংলাদেশ।
বিদ্যুতের গোলযোগের কারণে লাকেম্বা এলাকার রেলওয়ে প্যারেড, হ্যাম্পডেন রোড সহ প্রায় ৪০টির মতো বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান অন্ধকারে ডুবে যায়।

You may also like

Leave a Comment