বিজয় দিবসে আল আমিন জামেয়ায় বার্ষিক পরীক্ষা

by News Room
নিজস্ব প্রতিবেদক:সিলেটের ইসলামপুর মেজরটিলায় আল-আমীন জামেয়া স্কুল-এ মহান বিজয় দিবসে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিজয় দিবসের দিন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিজয় দিবসের অনুষ্ঠানমালার আয়োজন করার কথা। বিজয় দিবসে ক্লাস বা পরীক্ষা নেয়ার উপর বিধি নিষেধও রয়েছে। কিন্তু আল আমিন জামেয়া সেই বিধি অমান্য করে বিজয় দিবসের দিন বার্ষিক পরীক্ষা গ্রহণ করেছে। এনিয়ে স্থানীয় লোকজন ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

জামেয়ার অধ্যক্ষ পরীক্ষা নেয়ার কথা স্বীকার করে বলেন, সকালে বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা হয়েছে। পাশাপাশি পরীক্ষাও নেয়া হয়েছে।

You may also like

Leave a Comment