বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত – ১

by News Room

ডেস্ক : হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় এক বাইসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহা-সড়কের বাহুবল উপজেলার চলিতাতলা নামক স্থানে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবল উপজেলার কর্মাবাদ গ্রামের কৃষক ফজর উদ্দিনের পুত্র মুমিন মিয়া (১৫) বাইসাইকেলযোগে বুধবার বিকেল ৪টার দিকে চলিতাতলা বাজার থেকে বাড়ি ফিরছিল। এ সময় ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্টাক তাকে চাপা দেয়।

পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

You may also like

Leave a Comment