চৌধুরী মুমতাজ’র মুক্তির দাবীতে স্বারাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি

by News Room

ডেস্ক: আটক মানবজমিনের বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজ আহমদের মুক্তি দাবীতে স্বারাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন সিলেটের সাংবাদিকরা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে তারা স্বারাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, একটি সাজানো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তারা বলেন, সিলেটে মেট্রোপলিটন পুলিশের দুর্নীতির খবর প্রকাশ করায় সংশ্লিষ্টরা তার উপর রুষ্ঠ ছিলেন। যে কারণে তাকে ফাঁদে ফেলে এ ঘটনা ঘটনানো হয়েছে।
তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীব্যক্তিদেও বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দৈনিক উত্তর পূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম এবং সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।

জেলা প্রশাসকের সাথে বৈঠক করছেন সাংবাদিক নেতৃবৃন্দএ সময় সিলেটের প্রতিনিধিত্বশীল সাংবাদিক সংগঠন সমূহের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
এদিকে, আটক চৌধুরীর মুমতাজকে  গতকাল সকাল ৯টায় আদালতে হাজির করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তার আইনজীবিরা জানিয়েছেন।

 

You may also like

Leave a Comment