বিয়ানীবাজার সংবাদদাতা :সিলেটের বিয়ানীবাজারে বিএনপির প্রবীণ এক নেতা গ্রেফতার হয়েছেন।জানা গেছে, বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে পুলিশের বিশেষ অভিযানে বর্ষিয়ান বিএনপি নেতা আব্দুল মুকিত লোদী(৮০) গ্রেফতার হন।সোমবার (৪ ডিসেম্বর) আনুমানিক রাত সাড়ে বারোটার দিকে নিজ বাড়ি থেকে আটক হন এ বিএনপি নেতা।তার বিরুদ্ধে নাশকতা ও সরকার পতনের আন্দোলনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানা যায়।জানুয়ারী মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে বিরোধীদলীয় নেতা কর্মীদের গ্রেফতার ও দমন পীড়নের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দলীয় একটি সুত্র তা জানিয়েছে।
এবিষয়ে পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়,নাশকতার পরিকল্পনা এবং সরকার পতনের আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।এদিকে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা এবং সেক্রেটারি সরওয়ার হোসেন প্রবীণ এ বিএনপি নেতাকে অন্যায় ভাবে আটকের তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে তাকে মুক্তির জোর দাবি জানান।
