বালাগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসের বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা সনদ ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠান গত রোববার ০১ নভেম্বর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশ কুমার সিংহ এর সভাপতিত্বে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসানের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন সামস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান, পূর্ব গৌরীপুর ইউ/পি চেয়ারম্যান হিমাংশ রঞ্জন দাশ, পূর্ব পৈলনপুর ইউ/পি চেয়ারম্যান আব্দুল মতিন। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন সুমন, যুবলীগ নেতা তুহিন মনসুর ও জুনেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
