বাদেপাশা ইউনিয়ন বাসীকে প্রভাষক জাহিদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

by News Room

ইংরেজী নববর্ষ উপলক্ষে ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়ন বাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন বাদেপাশা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক প্রভাষক জাহিদ হোসাইন ।

তিনি নতুন বছরে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি একথা জানান।

তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনের সকল প্রকার ব্যর্থতা ও গ্লানি মুছে দিবে এবং বয়ে আনবে অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি। ২০২১ সালে সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে সবার জন্য আরও অর্জন ও সাফল্যের বছর হয়ে ওঠবে।

আমরা চাই নতুন বছর সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের দুখ কষ্ট ভাগাভাগি করে দেশটাকে গড়ে তুলি। আর মানুষের প্রতি হই শ্রদ্ধাশীল। তবেই আমরা নতুন বছররের স্বপ্নটাকে সত্যি করে তুলতে পারবো।অর্থ আধিপত্য কিংবা পেশি শক্তি দিয়ে নয়, ভালবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই। ইংরেজি নববর্ষ ২০২১’র শুভকামনা। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment