বাতি নিকেতনের কমিটি গঠন রাসেল সভাপতি, সুলাইমান সাধারণ সম্পাদক

by News Room
“তিমির ভুবনে দ্বিপ্ত কুসুম” স্লোগানে উজ্জিবিত সিলেট উত্তর সদর (হাটখোলা/ জালালাবাদ) এলাকার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘বাতিনিকেতন’র ২০২১- ২২ সেশনের কার্য নির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
গত ১২ফেব্রুয়ারি, শুক্রবার বিকালে স্থানীয় ইসলামগঞ্জ বাজারস্থ বাতিনিকেতনের সদ্য বিদায়ী সভাপতি জুনাইদুল ইসলাম জুনেদ এর বাসায় অনুষ্ঠিত এক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয় ।
সভায় রাসেল আহমদকে সভাপতি ও সুলাইমান আহমদকে সাধারণ সম্পাদক করে ২০২১-২২ সেশনের জন্য ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতিঃ কামরান আহমদ, সহ-সভাপতিঃ হাফিজুর রহমান ও আমিনুল ইসলাম কামরান, সহ-সাধারণ সম্পাদকঃ ইসলাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদকঃ সাদিক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদকঃ আল-মহসিন, অর্থ সম্পাদকঃ মুহাম্মদ আলী, প্রচার সম্পাদকঃ মুশাহিদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদকঃ আসাদ আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদকঃ ফাহাদ আহমদ, সমাজ কল্যাণ সম্পাদকঃ সহিদ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদকঃ সাহেদ আহমদ, নির্বাহী সদস্যঃ আব্দুল হাকিম ও মোহাম্মদ সামী। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment