বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা ও মহানগর শাখার শ্রদ্ধাঞ্জলি

by News Room

সিলেটের খবর ডেস্ক :: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ ।

আজ শনিবার (২১শে ফেব্রুয়ারি) সকালে নগরীর চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মইনুল ইসলাম চেীধুরী, মহানগর শাখার সভাপতি জাকির হোসেন, সিলেট জেলা শাখার নির্বাহী সভাপতি মোঃ নুরুল হুদা, সহ-সভাপতি ডা. লোকমান হেকিম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফারহান আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক (দক্ষিন) মোঃ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (উত্তর) আসাদুজ্জামান রনি, সমাজ কল্যাণ সম্পাদক ইন্জিনিয়ার নাসির উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবদুল কাদির জীবন প্রমুখ।

You may also like

Leave a Comment