সিলেটের খবর ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার জোহরপুর সীমান্তে লিটন নামে এক বাংলাদেশি শিশুকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। নিহত লিটন জোহরপুর বেলপাড়া গ্রামের আনমুল হকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জাফর সেখ মোহাম্মদ বজলুল হক ও নারায়নপুর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির এই তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, সকালে লিটন ও আরেক শিশু সীমন্তঘেঁষা এলাকায় ঘাস কাটতে গিয়েছিল। এসময় ভারতের ২০ বিএসএফ ব্যাটালিয়নের পিরোজপুর ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে এবং লিটনকে ধরে ফেলে। পরে তাকে সীমান্তের ওপারে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে ছেড়ে দেয়। লিটন সীমান্তের এপারে আসার পথেই মারা যায়।
বিজিবি অধিনায়ক জানিয়েছেন, এঘটনার প্রতিবাদ ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেয়ার প্রক্রিয়া চলছে। নিহত লিটন জোহরপুর বেলপাড়া গ্রামের আনমুল হকের ছেলে।
